তোমার একটি নাম রেখেছি

 তোমার একটি নাম রেখেছি

======****=====*****=====


তোমার পাশে ওকে হাসতে দেখে

ভালোবাসার মন খারাপ

তোমার একটি নাম রেখেছি

ছোট্ট করে ' অভিশাপ '।


তোমার হাতটি ধরে ও হাঁটছে বলে

মনের মাঠে সারাদিন মুসলধারে বৃষ্টিপাত

তোমার একটি নাম রেখেছি

আমার হৃদয় কাঁটা ' স করাত '।


তোমার খোঁপায় গোঁজা ফুলের পাঁপড়ি

খসে পড়লো ওর ঠোঁটে

তোমার একটি নাম রেখেছি,বেদনা

একশো টাকার নোটে।


তোমার চোখে কাজল দেখে

ও কেন হচ্ছে মাতাল?

তোমার একটি নাম রেখেছি

হৃদয়ের ' ঝঞ্ঝাল '।



কবিতা : তোমার একটি নাম রেখেছি

লেখক : অপূর্ব দাস




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...