বংশের প্রদীপ


বংশের প্রদীপ

!!"""""""!"""""""""""""""""

আমি বললাম সবুজ হব

তুমি বললে সর্ষে ফুল

মাঝ বরাবর বৃষ্টি ছিল

ঘুম ভেঙে দিল এলোমেলো চুল।


তিলকে আঁকা তিরাশি ফুল

গন্ধে গন্ধে আমি ব্যাকুল

মায়ের পাশে ঘুমায় শিশু

রমণীর দুধ খায় আমার পুরুষ।


আমি বললাম তুমি প্রাণের অধিক

তোমার আমার মাঝে বংশের প্রদীপ

গর্ভে যে আসে চলে সে ও তো সন্তান

মনের মাঝে রাখিনা তাই কোনো ব্যবধান।


নয়নে ভাসে আজও ফাগুনের দিন

তোমার চোখের জলে চৈত্রের ঋণ

আমি ভাসি জলে হ'য়ে কঁচুরিপানা দল

তুমি তুলো তার ফুল মেলে শাড়ির আঁচল।


এভাবেই চলুক বাকিটা দিন

তুমি থাকলেই তো

এক পুরুষ সুদাবে আরেক পুরুষের ঋণ

বংশের প্রদীপ খুঁজবে আরেক তোমাকেই।


কবিতা : বংশের প্রদীপ

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...