চোখের জলের নিমন্ত্রণ
:::::::::+++++++++++::::::::::
আয় পাখি আয় ঘরে মন খারাপ দুপুরে
দূর্গা পুজোয় আসেনি বাপ নায়র নিবার তরে
বর দিয়েছিলো বাক্কি ঐ ভগবান পুরা স্বাক্ষী,
যাবো এবার দুগ্গা পূজায় নায়র বাপের বাড়ি,
নদী নৌকা বিলের জল,পদ্মফুল আর কাশবনের
মাঠ পেরিয়ে।মা আমার দাঁড়িয়ে থাকবে শাপলা নদীর ধারে।
বলবো কারে মনের কথা মন বুঝে না কৃষ্ণচূড়া
বুকের ভেতর স্রোতম্বিনীর চলছে জলেরধারা
আশিন মাসে আশায় থাকি তোকে দেখবো দুগ্গা
বারবছরেও হয়নি দেখা বাপের বাড়ির পূজা
যাচ্ছে স্বপ্ন চলে আমায় কিছু না বলে
চল যাই মন রৌদ্দুরে
নোনা পানির সমুদ্দুরে
যেথা গাঙচিল দিকবেদিক উড়ে
সূর্য করে স্নান জলে জনসমুদ্দুরে
যাচ্ছে স্বপ্ন চলে আমায় কিছু না বলে
স্বপ্ন ভাঙে, স্বপ্ন ভাঙে কইবো কারে মন
স্বপ্নের কি আর ওজন থাকে, কেজি সের টন
হাতের কাছে দূর্বা মাটি লাগে ফারাক যোজন
বুকের মাঝে পুরুষ ঘুমায় কষ্ট খুঁজে ক'জন
দুগ্গা আসে দুগ্গা যায় চোখের জল হয় বিসর্জন
সমুদ্রের গর্জন বুকে নয়নের ঢেউ ভাঙবে
আর কত সাতকাহন
এবারও দূর্গা তোমায় দিচ্ছি চোখের জলের নিমন্ত্রণ।
কবিতা : চোখের জলের নিমন্ত্রণ
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment