ঘরে আমার নেই ঘর

ঘরে আমার নেই ঘর 

!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"""!"!"""


বাড়ির কাছে আমার বাড়ি তোমার বাড়ি কই

ভাবতে গিয়ে উল্টো পড়ি বায়ান্নটা বই

ঘরের ভেতর আমার ঘর তোমার ঘর কই

অধরে পাইনি কৃষ্ণ চুম্বন চাঁদ কি করে ছুঁই


এতো বছর সংসার করলাম কিসের ভিতর

প্রহরী হয়ে ছিলাম কি তোমার পদতলে

শিরে চুম্বন বাহু আলিঙ্গন শিনায় সিঁদুরের দাগ

সবই কি ছিল তবে কর্পূর, অমাবস্যা ঘোর

নাকি অধিক আবেগে মুদ্রিত ছিলাম নিদ্রায়

চোখে ভাসেনি তোমার স্বভাব, বেশান্তর


বৃদ্ধ বয়সে ভেবেছিলাম তুমিই হবে হাত পা

বাকি সবই পর

হাঁটবো দুজন অহর্নিশি বিমোহিত ভোর

আমার কাটলো যখন ঘোর

দেখি ঘরে আমার নেই ঘর, সবই তোর

লুটপাট করে নিয়েছে পাঁজর

ট্র্যাঙ্ক সিন্দুক ভর্তি ছিল প্রেম ভালোবাসা অন্তর

হারিকেনটা নিবে যাচ্ছে

কেউ কি আমায় একটু তেল দেবে

আজকে শ্মশানটা  বরই সুনসান, অন্ধকার।


কবিতা : ঘরে আমার নেই ঘর 

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...