তোমার খোঁপায় আমার প্ৰিয় ফুল

তোমার খোঁপায় আমার প্ৰিয় ফুল

:+:+:+++:+:/+:+:/:+++/+++:++:+:+


টবের গাছে ফুটে ছিল আমার প্ৰিয় ফুল

সাজালে খোঁপায়, তোমার কৃষ্ণ কালো চুল

যৌবন ভেঙেছে যুবতীর পাড়

খরস্রোতা নদীও তার

মাতাল মনে জোৎস্না প্লাবন

ছুঁবো না - ছুঁবো না জল বাড়ছে যৌবনে যার


বৃষ্টি পড়ে সারিবদ্ধভাবে সকাল বিকাল

মনে খেলে বাজিকর আগুন বন্দনা

আবার ফুল জন্ম নিবো আমি

সাজবো খোঁপায়, হবো চুলের গন্ধে বুঁদ

আমার মনে জোছনা বন্দি অজস্র জোৎস্নাপাত

তুমি ফুলে ফুলে ছোঁয়াবে আঙুল

আমি বারবার তোমারই কম্পনে হব উন্মাদ।


কবিতা : তোমার খোঁপায় আমার প্রিয় ফুল

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...