মনের মানুষ
#=====@@@@====#
হৃদয়ে রেখেছি যারে প্রেমেরও আলোকে
ভালো তো লাগে না কিছু হারালে সে পলকে
বলুক যা বলুক সে আমারও আড়ালে
প্রেম যেন বলে আমায় সে পিছে দাঁড়ালে।
তার মন দেবো পাড়ি রোদ্দুর পেরুলে
মেঘেদের বাড়ি যাবো আকাশের ওপারে
যাক পাখি যাক উড়ে অন্য কারো ঘরে
সে যেন থাকে আমার দেহ মন দুই জুড়ে।
দেখাবো কারে আমি জলোচ্ছাস যৌবন
হারালে সুন্দর আমার, হারালে শ্রাবণ
মন চেনা যায় না মনের মানুষটার
প্রেম যদি কেনা যেত তারে দিতাম উপহার।
মনের ঘরে আমার মন করে উপবাস
বুকে যেন পাই তার ভালোবাসা নিঃশ্বাস
কাটে না সময় শুধু লাগে খালি উদাস
আমার দেহ মন জুড়ে শুধু তার বসবাস।
ধার দেয়া যায় বই ফুল, মন তো নয়
আমার কাছে আসতে আজও তোমার ভয়
লাজ শরমের মাথা খেয়ে বলছি এবার আমি
তুমি আমার ভালোবাসা জীবন মরণ সবই।
কবিতা : মনের মানুষ
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment