মনে মনে সমুদ্রে ঝাপ
!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"""!"!"!
আমি ব্যর্থতায় চুমেচুমে বারুদকে বুঝেছি
আমি শূন্যতায় চুমেচুমে সমুদ্রকে খুঁজেছি
আমি দীর্ঘশ্বাস নিতে নিতে দারিদ্র দেখেছি
আমি আগুনে ঝলসে পঞ্চাননকে খুঁজেছি
আমি জলের তরঙ্গ দেখে
মনে মনে সমুদ্রে ঝাঁপ দিয়েছি
আমার ভিজেনি শরীর, তবু ভিজেছে
দেয়াল জোড়া চোখ!
আমি সবুজ
আমি অদ্ভুত
আমি পাগলাটে
আমি পাখির মত ডানা ঝাঁপটে
তোমাকে দেখাই শরীর হতে সমুদয় বুক
আমি আগুনের ফুলকি গুঁড়ো গুঁড়ো ক্রোধ
তুমি আমাকে দেখাও তিনপাতা মিথ্যে
ভাঙা কবিতা, বেজন্মা পুরুষ।
আমি শৈশবের সুন্দর
সারা জীবনের আকাশ
আমি ভুলের আপত্তি
আমি ছোট ছোট পায়ের দৌড়ঝাপ
আমিই আবার তোমার আঠালো প্রেম
তলপেটের উল্লাস।
হে পুরুষ
চেটে দেখ আমার পতনের শব্দ
গালে আত্মজীবনী
ঠোঁটে কথা না রাখার নামাবলী
গোপনের জবাফুল
তোমার প্রাক্তন সুন্দরী।
আজো শতাব্দীর জরায়ুতে সমুদ্র সঙ্গম খিদে
দেখ, পুড়ে যাচ্ছে কবিতার সাদাপৃষ্ঠা
কী সুন্দর আগুনে আগুনে!
আমি ভাসতে ভাসতে কোথায় যাচ্ছি
সত্যিই কী সমুদ্রে? সমুদ্রে?
কবিতা : মনে মনে সমুদ্রে ঝাপ
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment