বই হ'য়ে জন্মাতে চাই
!!""""""!"""!"""""""!"""""!""""""""!
তুমি ফুল নেবে বলে আমি রাস্তার মোড়ে
আজো দাঁড়িয়ে আছি ঠাঁই
গত মাসে ঠকেছি এবারও কি ঠকবো
বারবার আমি ঠকে যাই
বিকেলটা রেললাইনে সন্ধ্যার সাম্পানে
হাঁটছি নদীর কিনারায়
তোমার হয় না দেখা মোমের আলোয় পড়া
কে রেখেছে প্রেম কার কবিতায়
প্রেম ডাকেনি তোমাকে ঐ যুবককে দেখে
আমি শুধু বলেছি ইশারায়
আমি যদি জানতাম মনেতে লিখনি নাম
বই হ'য়ে কারো ঘরে পরে থাকতাম
আমাকে পড়বে যে সেদিন বুঝবে সে
মানুষ না হ'য়ে কেন বই হ'য়ে জন্মালাম
বই না হলে আমি কি করে বুঝতাম
প্রেমের প্লাবনে সেও ভাসে খুঁজে পায়
যৌবনের মাতাল ঘ্রাণ
আমাকে সে পড়ে রোজ বুকের চাপে রেখে দেয় বারোমাস
আমি বারবার বই হ'য়ে তোমার হাতে থাকতে চাই
মানুষ হলে সবই ব্যক্তিগত, নিষিদ্ধ, উচ্ছিষ্ট খাবার, ডাস্টবিনের কীট-পতঙ্গ
আমি ঠকে যেতে চাই তোমার কাছে চিরকাল
বুক পকেটে রাখা তোমার হলুদ ফুলের ঘ্রাণ
আমি তোমার ব্লাউজের খোলে যাওয়া বোতামের দিকে চেয়ে দেখি চাঁদের বিবস্র রাত্রিস্নান
আমি বারবার বই হ'য়ে জন্মাতে চাই
থাকতে চাই তোমার মুখের কাছে বুকের কাছে আদর মমতায়।
কবিতা : বই হ'য়ে জন্মাতে চাই
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment