আমার সঙ্গে বেড়াতে যাবি

আমার সঙ্গে বেড়াতে যাবি

+:+:+:+:+:+:+:+:+:+:+:+:+::


আমার সঙ্গে বেড়াতে যাবি

সমুদ্র পাহাড় জল জঙ্গলে তুলবো ছবি

সূর্যটাকে হাড়ের সঙ্গে শক্ত বেঁধে থুবি

আসে যদি সন্ধ্যার প্রসব - ব্যথা, তবে 

সমুদ্রকে বলে দিবি রাত্রিকে যেন দেয় ফাঁকি

আমিও তো তোর সঙ্গে তুলবো কয়টা ছবি


পাহাড়ে গেলে অহংকার যাবি ভুলি

বৃষ্টি এলে গাছের তলে পাতার ঘরে শুবি

ফল কুড়িয়ে খেয়ে আবার আদম হাওয়া হবি!

আমার সঙ্গে যাবি

জঙ্গলে গেলে ধৈর্য সাহস পাবি

জলের তলে শাপলা শালুক

হাত বাড়ালেই পাবি

সাগর নদীর কি যে মায়া-মায়া খেলা

সন্ধ্যা হলেও যায় না দিন শেষের বেলা

তোর খোলা চুলের মতোই আসে সুন্দর অন্ধকার


ভুলিয়ে- ভালিয়ে ফিরিয়ে আনি মনকে আমার

বুকের ভেতর শুধুই করে হাহাকার

তোর সঙ্গে যদি যেতে পারতাম একবার!একবার!


কবিতা : আমার সঙ্গে বেড়াতে যাবি

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...