পুনশ্চ

পুনশ্চ..

::++++++++++++++++++:::

এমন হতে পারতো

আমাদের ঘরে থাকতো না কোন ক্ষুধার্ত মুখ

শিশু, বৃদ্ধ পিতা-মাতা, ছোট ভাই বোন

আমার শরীরে জড়িয়ে থাকতো কোনো

রঙিন শাড়ি,

গলায় ঝিনুকের মালা কিংবা দামী গহনা

ছোট বোনটি হতো সংসারি, ছেলে পুলের মা

পেত দুবেলা দুমুঠো ভাত,স্বামী সন্তানের ভালোবাসা

কলেজে পড়া ভাইটি করতো না আত্মহত্যা

আমার সন্তানটি যেতে পারতো কোনো স্কুলে

ঘরে বিদ্যুৎ, টিভি, ফ্রিজ, ফার্নিচার

পাকা টয়লেট, টিউবওয়েল সবই হত

পিতাকে কিনে দিতে পারতাম একটি চশমা

মায়ের বহু সাধের একটি পানবাটি

আজ আমাদের ঘরে জ্বলছে আগুন দাউদাউ,

পুড়ছে স্বপ্ন।


পুনশ্চ এখন আমি তোমাদের এই শহরের

একজন শিক্ষিত বেশ্যা।

কাছের মানুষ হতে অনেক দূরে...


কবিতা : পুনশ্চ

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...