নারীরা সব জানে
+:++:+:++/+++/++++:+:/:+::+:::
মরিবার হয় যদি সাধ
তবে যাও নারীর কাছে
তার কাছে আছে এক বীজমন্ত্র
সহজেই যেতে পারবে মৃত্যুখাদে
তান্ত্রিক কবিরাজ নয় সে
তবু বেদেনীর মত শিঙ্গা দিয়ে
নামাতে জানে বিষ
তুমুল শীতে ওম দিতে জানে, চুম দিতে জানে
নারীরা সব জানে
ঘর বাধঁতেও জানে, ভাঙতেও জানে
ফেলে যেতে জানে কোলের শিশু, বাড়ন্ত বয়স
প্রেমিক পুরুষ
তার কাছে দীক্ষা নিয়ে
ঝুলে থাকো বৃক্ষ শাখায়।
কবিতা : নারীরা সব জানে
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment