সর্বনাশের আত্মচিৎকার
*****:::::*****:::::*****
শুনিয়া বন্ধুর নাম কানে
ছেদ করে উঠিলো অবিন্যস্ত পরানে
সে কি আর জানে একেকটা দিন নষ্টের মানে,পরানে পাতার পতনের শব্দ,
নদীর বুকে উতলে উঠা যৌবনা বান।
আমারে সে ছেড়ে গেল ছাড়েনি পরান
বুকের বাগানে পাই তার দেহের ঘ্রাণ
জানি আমি, জানে সে, জানে আসমান
কতটা গভীর ছিল হৃদয়ের টান
অকারনে হেসে উঠা তার,বৃষ্টিতে স্নান।
আজও শ্মশানে শোভা পায় মৃতের লাশ
আমার হৃদয়ে শুনা যায় তার নিঃশ্বাস
মনেমনে ময়ূরাক্ষীর মনে বাঁধি আশ
মনেরে মাতাইয়া রাখে মাতাল বাতাস
শুনিয়া বন্ধুর নাম মনে নাই মাস
তারে দেখে আত্মচিৎকার করে উঠলো আমার সর্বনাশ।
কবিতা : সর্বনাশের আত্মচিৎকার
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment