তুমি ক্রমশঃ বেড়ে উঠছো
+:+:::'+':'"""'"'!"::+:+:+:/::+:-:':
বহু বেদনায় আক্রান্ত হৃদয় অবর্ণনীয়
মেপে চলা জীবন দাঁড়িয়ে আছে শূন্যতার ওপর
নিতে গেলে সূর্যের উষ্ণ নীল সাদা আলো
অন্ধকার ঢেকে রাখে পৃথিবীকে নিরন্তর।
একদিন ভেবেছিলাম তোমাতেই খোঁজে পাবো
বেদনার সমাধান
জীবনে পাবো ঝর্নার মত সুস্থ গতি
এখন বুঝি সবই নিরর্থক প্রেম, নারী
সত্য শুধু বুকের বেদনাটুকু।
কেটে গেছে বহু চাঁদ সূর্য নক্ষত্রের সুখকর স্মৃতি
লিখেছি অনেক অসুস্থ নগ্ন কবিতা
প্রেমের আবেগে জ্বলি
ভুলে গেছি জীবনে বহু ক্ষুদ্র ক্ষুদ্র বেদনা গ্লানি
শুধু ভুলতে পারি না তোমাকে
তোমার প্রেম নারী।
একদিন তোমার মিথ্যে প্রলোভনে
ব্যাধিকে ভেবেছি নিটোল মুক্তো
দেখিনি তেলে - জলে কিংবা দেয়ালে দগ্ধ অগ্নি
বৃক্ষের বাকলে লিখেছি তোমার নাম মোহিত চিত্তে
তুমি ক্রমশঃ বেড়ে উঠছো এখন
আমার বেদনার মরা রক্তে।
কবিতা : তুমি ক্রমশঃ বেড়ে উঠছো
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment