দু' দিকে ভাগ হয়ে যাচ্ছে চোখ
+:+++:++/:++/:++++:++/:/+::+:+:+::
সামান্য কর্তিত আঙুলে দিলে চুমু
তৃণমূল গুলমের নির্যাস
হৃদয়ের রক্তক্ষরণ রোধে কি দেবে ভেষজ
কবরের জমিটুকু - নাকি জীবন রক্ষাকারী নিঃশ্বাস!
নদীর মতোই হারিয়েছি বিশ্বাস
দু 'দিকে ভাগ হয়ে যাচ্ছে চোখ
সুন্দরীর নাচ কিংবা সর্বনাশ
যে ফুল গন্ধ শূন্য পথিকের পদতলে কাফন
বৃষ্টিতে সেও ফিরে পায় যৌবন
চাঁদের জ্বরে হয় চন্দ্রগ্রহণ!
আমি আর প্রহরে প্রহরে সয়বো না অবহেলা
সবকিছু করে নিলি গ্রাস মধুমাস বসবাস
তাই দেহ হতে হারিয়েছি নাভিঅব্দি বিশ্বাস
ভালো যদি বাসিস - আমাকে দেখে হাসিস
নয়তো বুকে আগুন আগুন খেলে সর্বনাশিস।
কবিতা : দু' দিকে ভাগ হয়ে যাচ্ছে চোখ
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment