চাই বুকে দূর্গা সাথে হিমালয়

চাই বুকে দূর্গা সাথে হিমালয়

!'"'"'":'::+'"""'":::++/:+'+/+/+/:+'


তুমি বাতাসের বরফে দাঁড়িয়ে আছো

চুল নাক মুখ চুপচাপ ঠান্ডা

তোমার হৃদয় প্রাসাদ হতে নয় বেশি দূর

আমার মনের নকশীকাটা বারান্দা

ঘুড়ির মতো কাটুক আমার

বিষাদ দুঃখ ব্যথার সুতা

প্রাণ বাঁচে পূর্ণ প্রেমে পায় যদি

তোমার পূর্ণতা।


শরৎ রাতের নাভিতে ছিল পূর্ণশশী

আমি ভাবলাম তুমি বসে আছো নাকি

প্রেম বানে প্রাণ গেল শুনি মর্মব্যথা

পবিত্র হোক তোমার পাষাণ দেহ

বুকের যত ব্যথা।


শিব আছে বুঝি তাতে আছে পাথরে পার্বতী

আনন্দে হাসে শিশু লয় কোলে মা প্রসূতি

আহা! বুঝি না - বুঝি না মৃত্যুঞ্জয়

আমারও একটা চাই বুকে দূর্গা সাথে হিমালয়।


কবিতা : চাই বুকে দূর্গা সাথে হিমালয়

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...