ইচ্ছে হলে
++++++++//////++++++
ইচ্ছে হলে আবার আবাদ করবো
বাচ্চা-কাচ্চার মত ঈর্ষা
হৃদয় বাগিচা ভরে ফেলবো
ঈর্ষাতে ঈর্ষাতে
কি দরকার পরস্ত্রীর সঙ্গে
পরকীয়া প্রেম করে বদনাম কুড়াতে।
সুন্দর দেখে ঈর্ষা জাগতেই পারে
তাই বলে প্রেম করতে হবে
সুন্দরকে ধরতে হবে, ছোঁতে হবে
এমন ধরা-বাঁধা নিয়ম নেই
সরকারি খাতায়!
আঠারো একুশ হলে বিয়ে চলে।
ইচ্ছে হলে আবার পরদুঃখে কাতর হব
তোমার জন্য আবাদ করবো
বাচ্চা-কাচ্চার মত শুদ্ধ প্রেম
তবু পরস্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম করবো না
ঈর্ষা করবো, ঈর্ষা করবো।
তুমি ওর মতো সুন্দর নও বলে
আজকাল আমার ঈর্ষা হয়।
কবিতা : ইচ্ছে হলে
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment