মানুষ
::::::++++++/::::::::::+++
মানুষের ভেতর বহুজাতের ঈশ্বর
একেশ্বর, বহু ঈশ্বর, জাতিস্মর
ভূপেনের সাদা মানুষ নেই
আছে কেবল ধ্বংস, নগ্ন উল্লাস
মসজিদ, মন্দির, গির্জায় বসে
কাঁদে রুগ্ন নারী
প্রেমিক পুরুষ তাকে দেবে স্বর্গ
বুকের ভেতর খেলে তার বিশ্বাস
ঘাতক শীতেরা দৌড়াচ্ছে বালকের পিছু পিছু
জনতার রাজা বলে ওটা নয় কিছু
দেখ বিজ্ঞানের কেরামতি আজব
টেস্টটিউবে নবজাত শিশু
আমার চোখ কেঁদে বলে
মানুষের ভেতর ঈশ্বর নেই
দানব পেয়েছে আবার অমরত্বের বর
যতই মুখস্থ কর তন্ত্র-মন্ত্র, পূর্ণশ্লোক
আসবেনা ফিরে ঈশ্বররুপী অবতার
যদি মানুষ না হয় সাদা মানুষ।
কবিতা : মানুষ
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment