জলজ কাব্য
:/:+:+++:+++:++//:/+/::/::+
আমার চোখের পানি বৃষ্টি হ'য়ে পড়ে জল
কেন ভাবলাম আমি
কি সুন্দর তোমার ঐ চোখের কাজল!
ঝিরিঝিরি বৈশাখী বিরহী বাদল
ভিজিয়ে দিচ্ছে তোমার শাড়ির আঁচল
জলজ শরীর আমার কতটুকু নোনা স্বাদ
কাছে থাকলে বুঝো না তুমি আমার অতল অভাব
অগাধ বর্ষণের রূপে আমি ধুয়েছি মৃত্তিকা জীবন
সভ্যতা ঝুলে থাকো মানুষের স্থাপতে, সযত্নে
চতুর চেতন
শিকড় প্রোথিত বর্ষার স্নানে নিঃসঙ্গ নারীর জলে ভেজার স্বভাব
সারাজীবন কলুষিত হ'য়ে থাকবে জলজ কাব্যে শুধু তোমার অভাব।
কবিতা : জলজ কাব্য
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment