কবি ও কবিতার কথোপকথন
!:":":":":':'+':':':":':::':':':':':':':"':':':':':
তোর ভিতরে হাঁটতো যে ষোলো বছরের মেয়েটি
লাইব্রেরী বইমেলায় শুধুই খুঁজতো কবিতার বই
তারও বিয়ে হয়ে গেছে,ছেলে -পুলে তিন খান।
আমার প্রতি তোর ছিল অগাধ অভিমান। সেই যে ছেড়ে গেলি যৌবনে একবারও উঁকি দিয়ে দেখলিনা স্বপনে।
তোর আসতে আসতে ষোলোটি বছর চলে গেল
মাঝে চলে গেলো বাবা, মাস্টারমশাই কিছু আত্মীয়- স্বজন বন্ধু- বান্ধব। বিয়ে করে হলাম সংসারি। ঘর সন্তান ব্যবসা ঘুছাতে ঘুচাতেই জীবন হতে চলে গেলো ষোলোটি বছর। চুল দাড়িও পেকে গেল বিস্তর। বয়স কি আর কমানো যায় লাগিয়ে ভেষজ কালি আস্তর।
বহুবার তোকে খুঁজেছি রাস্তায়, বইমেলায়, রমণী রূপসীর মাঝে, নদী সাগর পাহাড় জোছনাভরা রাতে। কোথায় খুঁজে পায়নি তোকে। সংসার ধর্ম শিখতে শিখতেই চলে গেল ষোলোটি বছর। যৌবনের মত এখন কি আর যুবতী দেবে সারা, নাকি দেখাবে তার ফর্সা বুক গতর।তোর যেতে লাগেনি একদিন অথচ আসতেই চলে গেল ষোলোটি বছর!এতো অভিমান!- এতো অভিমান রেখেছিলি আমার উপর!
ফেসবুকে সেদিন দেখলাম তোকে রমণীয় কণ্ঠে
শরীর শিহরিত হ'য়ে উঠলো। হৃৎপিন্ডে কামড় দিয়ে উঠোলো আবার কবিতা। রক্ত কণিকায় দৌঁড়াতে লাগলো দেশভাগ, ভাষা আন্দোলন, যুদ্ধ, স্বাধীনতা, মুজিব হত্যা, ডিজিটাল বাংলাদেশ। এতটা বছর তুই হৃদয়ে কামড় দিয়ে ছিলি অথচ আমি বুকে কোনো ব্যথাই পায়নি।মগজে ঘূর্ণি বায়ুর মত খেলছিল বর্ণমালা। আমি বুঝলাম আমিই তোকে ভুল বুঝেছি। এই ষোলোটি বছর কখনো চেষ্টাই করিনি কিছু লিখবার। যদি লিখতাম একটি কবিতা, তবে ভগবানই তো বলেছিলো আমি সবাইকে দিইনা প্রতিভা।
কবিতা : কবি ও কবিতার কথোপকথন
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment