পূর্ব পশ্চিম
=====//////======
পুড়িয়ে দিলে বসত ভিটা নিকষ কালো রাতে
দূর্গা ছিল হাতে, ভয়ে আমি পালিয়ে গেলাম
পূর্ব হতে পশ্চিমে,চুহাত্তর বছর আগে।
জাগো দূর্গা জাগো এবার আমার শ্মশানে
না হয় বাপ দাদার মন্দিরের উঠোনে।
ফিরবে না জানি আমার শৈশব
ভোরের পাখির ডাক
মানুষরূপী অমানুষগুলো আজো সেজে আছে অসুর, হিংস্র বাঘ
এত বছর পরেও ভুলি নাই মনের কষ্ট,কাঁটা দাগ
জানাতে আমি আসলাম এবার দূর্গা কাঠামে,
একটি নারী পালিয়ে ছিলো কিসের কারনে
পূর্বদেশ হতে পশ্চিমে।
মদ খেয়ে আর ঘুমিয়ে থেকো না বড়দা
প্যান্ডেল মূর্তি ভেঙে দেবে ওরা
তোমার বোনের ইজ্জত নিবে লুটে
উঠো,জেগে উঠো, ছিঃ! ছিঃ! লজ্জা!
কবিতা : পূর্ব পশ্চিম
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment