জান্নাতি

জান্নাতি

:::::+++:+++++:::::::

এ হৃদয়ে মন্দির ছিল, ছিল পবিত্র কাবা

তুমি আসোনি বলে, আমার হয়নি তীর্থ যাত্রা।


এ হৃদয় এতদিন সবটা রেখেছি সাদা 

তুমি ভালোবাসনি বলে 

কলমের কালিতে লিখছি সব

কালো কবিতা।


যার ক্ষতি সেই জানে আর জানে ঐ যুবতী

মন্দিরে সে যায়নি আমার কাবা প্ৰিয় জান্নাতি।


ভালোবেসে ছিলো সে আমিও ছিলেম তাই

দুজন বসে মিলিয়ে দেখলাম

হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই।


কবিতা : জান্নাতি

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...