দুঃখেরা কৃতদাস

দুঃখেরা কৃতদাস

+:+:+:++++/:+:+:::+::+::+::

দুঃখেরা কৃতদাস আমার প্রেমিকার কাছে

পৃথিবী ধ্বংসের আগে

আমি আরেকবার দুঃখ দেব তাকে।

সুন্দরের মগজে এ কোন পাপী

হৃদপিন্ড ছাড়াই হাসে হৃদয় আঁধারে।


নিষিদ্ধ কবি নিষিদ্ধ কবিতা

প্রকাশ্যে কুলুপ লাগিয়ে হাটে সুন্দর অশ্লীলতা

পাপ-পাপীকে দেব চিরসুখী প্রশংসাপত্র

বেদনাকে দেব আর বেদনা হৃদয় ঝাঁকিয়ে


সে আমাকে যতই দেখাক বিস্ময়,

 হিংস্রতা, ধ্বংস

তবু আমি মৃত্যুকে পাশে নিয়ে বিছানায় ঘুমাবো

পৃথিবী ধ্বংসের আগে আমি আরেকবার

পুনরুজ্জীবিত হব

তার বুকে চালিয়ে শল্য চিকিৎসা

হৃদয়ে ডুকিয়ে দেব একবাটি চিরস্থায়ী

সুন্দর দুঃখ


যদিও দুঃখেরা কৃতদাস এখন

আমার প্রেমিকার কাছে।


কবিতা : দুঃখেরা কৃতদাস

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...