অধরের পদাবলী
+:+++:+:+:+:+:+:+:++:+:++:+:+:
আজি আপন প্রাণের গহনে যাও এসে বলি
ও চুম্বনে বধে কি অধর, বধে কী?
স্বরচিত লাজে হাসো তুমি
আপন হৃদ-নদে চলে তীর্থস্নান
ভালোবাসার সঙ্গে ভেসে যাব স্রোতের মত
অন্তত এই দিনমান
মাড়ায়ে বুকের বেদনার ব্রত।
এখনই জেনে নাও সর্বেসর্বা
আদি পুরাণ, নরকের কীট
সূর্যের ঝলকে বুকের চতুর্দিক।
অমাবস্যার ওষ্ঠ অধরে করে কি চুম্বন রৌদ্র
পলকে পলকে
শুদ্ধ থাক তোমার মাধুরী যৌবন
একবিংশ শতাব্দীর মলাটে।
সূর্যাস্তকে জানাবো বিদায় বন্ধুর মত
হাত নেড়েনেড়ে
ঢেকে বুকের ব্যাধি, জরা, ক্ষয়
তবু মেনে নেব না ও অধর চুম্বনে ছিল পাপ।
কবিতা : অধরের পদাবলী
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment