বিবেকে বাধে গো
+:+:+++:+:+++:+:+:+:++:-:++:+++
শুধরেছি অবসর,আড্ডার স্থল
বয়ঃসন্ধির প্রেম, কান্নার ঢং
ট্রাক-বাস-রিক্সায় চড়ে নায়কি ভরঙ
পুকুর ঘাটে বসে মেয়েদের সনে বনেদী টাংকি
যুবতীর পিছু ফিরে চাওয়া চোখে চেয়ে
দুষ্কর হাসি
গদবাদা অক্ষরে লেখা আবেগী চিঠি।
দ্বিধা, ভয় ঝেড়ে নিলেও
বিবেকে বাধে গো
কারো ঘরে নক না করে
ঢুকি না আজও।
তবু পুরোনো অভ্যাস রয়ে গেছে কিছু
কিঞ্চিৎ স্মৃতিতলে তমেষু-বরেষু-প্রিয়তমাষু
তাড়াতে পারিনা কাক বিড়ালের মতো
ভাগ - দূর-হ, হুস-স।
শুধরাতে চাইলেও
শুধরাতে পারে না কেউ কেউ
বুকের আঁচলে বাঁধা যায় কি
সাগরের উঁচু উঁচু ঢেউ
তাই চার দেয়ালের ভেতরে কাঁদে
বুড়োবুড়ির পূর্বপুরুষের মন
পাশের বাড়ির স্বাবলম্বী গৃহিনী চায়
পুরোনো সংসারের নতুন সংস্করণ।
কবিতা : বিবেকে বাধে গো
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment