খবরের কাগজ
:++::+++:+:++:+++++++::+++++++
আজ আমার একটা খবরের কাগজের বড়ই প্রয়োজন
চশমাটা ভেঙে পড়ে আছে টেবিলের উপর
ছেলে মেয়েরা ব্যস্ত তাদের সংসার সন্তান নিয়ে
যেহেতু আমার চশমাটা ভাঙ্গা তাই আজ
আপনারা আমাকে দেখবেন না খবরের কাগজ
নিয়ে বাড়িতে ফিরতে। কারন আমি চশমা
ছাড়া বৃদ্ধা প্রেমিকার মুখ দেখতে পাড়ি না।
পাড়ার মোড়ের দোকানদার নিশ্চয় আমাকে
খোঁজবে কুয়াশার ভেতর। ধরে নিতে পারেন
আজ তার বিক্রি দুই টাকা কম।
ঘুম ঘুম চোখ নিয়ে সেই মেয়েটি নিশ্চই
দোকানদারকে বলবে - কাকাবাবু কই?
'না ' উত্তর পেয়ে মেয়েটি হয়তো চলে যাবে
ইস্কুলে, নাকের পেটা মুছতে মুছতে।
দোকানী হয়ে পড়বে ব্যস্ত। ঐ কাকগুলো
উড়ে যাবে খাবারের লোভে, বৃষ্টিতে ভিজে ভিজে
খাবে একটুকরো রুটি।
সকালের উষ্ণতায় ব্যস্ত হয়ে উঠবে পাড়ার
মানুষগুলো। অলস প্রেমিকা তবু ঘুমোবে
বিছানায়। ধূপের গন্ধ ভেসে আসবে সেলুন
হতে, মুদির দোকানী চাইবে এককাপ চা।
আজ আমার একটা খবরের কাগজের
বড়ই প্রয়োজন। কারন
খবরের কাগজে ছাপা হবে আজ
আমার প্রিয় কবির একগুচ্ছ কবিতা।
কবিতা: খবরের কাগজ
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment