বেডরুমে দুই বিছানা
::::+:+++++++++:++++++::+:+:+:+:::::+:+
একদিন সব মেয়েকেই
ফিরে যেতে হয়
কোনো না কোনো - কারো না কারো
ঘরে
নিজের ইচ্ছেগুলোকে
দিতে হয় বলি-জলাঞ্জলি
নানা সাধের খাবারের মাঝেও
ভাসে দুঃখের ঘ্রাণ
কষ্টের লতাগুলো ডালপালে মেলে
বুকের ভেতর
এ কষ্ট তার একারই।
নিজেকে ভেঙে-চূড়ে শুকনো পাতার মত
গুঁড়ো গুঁড়ো
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তাকে
বলতেই হয় - হ্যাঁ
"না" কথা তাকে মানায় না
"না"মানে বাজে মেয়ে
বেডরুমে
দুই
বিছানা।
কবিতা : বেডরুমে দুই বিছানা
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment