অমীমাংসিত

অমীমাংসিত 

!!!!!!!"""!!!!!!!!!!"""""""""!!!!!!!

চিত্রকর তুমি তো এঁকেছো অনেক সুন্দর দৃশ্যপট

এঁকেছো বহু সুন্দর রমণীর শারীরিক নগ্ন প্রচ্ছদ

এবার আঁকো তো দেখি চিত্রকর

মৃতের মতো একটি অন্ধকার

স্বর-ব্যঞ্জন বর্ণে দীক্ষিত রক্ত মাংসের নারী

খন্ড খন্ড করে কাটা হৃৎপিন্ডের ঘাড়ে

মরনের আগে দেখে যেতে চাই একবার ক্ষুধিত পরানে।


ছুরির আঘাতে রক্তাক্ত জীবিত বর্ণ গোত্রের বীজকোষ

ঘাড় মটকে পড়ে আছে কসাই খানায়

পাশে মৃত নারী পুরুষ করছে আলিঙ্গন চুম্বন

তর্জন গর্জন করে একটি লোক দুহাতে

টেনে বের করছে তাদের নাড়িভুঁড়ি

মরনের আগে দেখে যেতে চাই একবার

এমন সুন্দর, ভয়াবহ নির্মম, নিখুঁত ছবিটি।


কবিতা : অমীমাংসিত

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...