সবিনয় নিবেদন

সবিনয় নিবেদন

///////++++///+++////

থাকুক সে আমারে ভুলে সিঁথিতে সিঁদুর লয়ে

চিরসুখী দেবীর মত

হৃদয়ের জটিল যন্ত্রনা সে যদি বুঝে

তবে আজো বুজবে সে তার অভাবে

আমারও হাতে পায়ে গজিয়েছে নখ

তার কাছের পুরুষটির মত।


আমারে সে ভুলুক পারে সে যত

চিৎকারে, ধীক্কারে বলিব না লাঞ্ছিত

যুবাটির মত ব্যাথিত হৃদয়ে

আমারে সে কাঁদিয়েছে, ঠকিয়েছে

মূঢ়তার মত

দিয়েছে বিরল দুঃখ, বিপুল বেদন।


পুড়িয়ে ইন্দ্রজাল যজ্ঞের অনলে

খেয়ে নেব ভষ্মছাই  চিরতার জলে

তবু যন্ত্রনা যাতনায় জ্বলে

করিবনা তারে মায়া-যাদুটোনা

বলিব না তোমার কারনেই

এত ধ্বংস, দুর্ভিক্ষ, ক্রন্দন

ক্ষমা চাই, ক্ষমা চাই -সবিনয় নিবেদন।


কবিতা : সবিনয় নিবেদন

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...