কৃষ্ণচূড়া মন
!""""""""""""'"!!!!!!"+++:++++:
ক.
আজ হৃদয়ের ছাঁচে রেখে প্রেম
ভোরের হিম আলোতে দেব ছ্যাক
কেঁপে কেঁপে উঠে যদি সুদূরে কোনো নারী
তার হাতে তুলে দেব আমার পরমায়ু আবেগ।
তার ভেজা চুল হতে গড়িয়ে পড়বে যে জল
আমি বুঝে নেব এসেছে বর্ষা
কৃষ্ণচূড়ায় সেজে আছে তার মন।
বুকের তাপ হতে বুঝে নেব চৈত্র বৈশাখ
ঠোঁটের কম্পনে শীত।
আজকাল মেয়েদের মন ভালো থাকে না
কৃষ্ণচূড়া চিনেও যদি রাধাচূড়া চিনে না।
খ.
হলুদ, নিমপাতা, মেরাফুল বেটে
ভোরের জলে করি নিবি স্নান
গায়ের ময়লা চলে যাবে সব কাকের শরীরে
মায়েদের প্রাচীন কথা খুব ভালো লাগে।
ঝরে যায় সব ঝরে যায় দাঁড়ায় না বসন্ত
আজকাল সুগন্ধি সাবান
আগাগোড়া সুন্দরীর নেই অভাব
ভেষজের কবিরাজ মরে গেছে কবে
বৃক্ষ নিধন শোকে
মায়েদের মন আজো কাঁদে পুরাতন স্মৃতিতে।
কবিতা : কৃষ্ণচূড়া মন
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment