তোমার চেয়ে নয়তো কেউ বেশি
:::::::::++++++::::::+++::::::::::
আমি যতই বলি ফুল নদী আর
আকাশ ভালোবাসি
তোমার চেয়ে নয়তো কেউ বেশি
নয়তো কেউ বেশি।
আমি যতই বলি ভালোবাসি
চাঁদনী রাত আর পূর্ণিমার ঐ হাসি
তোমার চেয়ে নয়তো কেউ বেশি
নয়তো কেউ বেশি।
আমি যতই বলি ভালোবাসি শিউলি, শরৎ
বিলের ধারে সমানতালে বৃষ্টি
তোমার চেয়ে নয়তো কেউ বেশি
নয়তো কেউ বেশি।
আমি যতই বলি ভোরের আলো
সকাল হতেই মিষ্টি
সবুজ ঘাস আর পাহাড় আমি
ভালোবাসি সাগর জলে দৃষ্টি
তোমার চেয়ে নয়তো কেউ বেশি
নয়তো কেউ বেশি।
কবিতা : তোমার চেয়ে নয়তো কেউ বেশি
লেখক : অপূর্ব দাস
No comments:
Post a Comment