প্রিয়তমাষু

প্রিয়তমাষু

*:*:*:*:*:*:*:*:*:*:


এবারও বৈশাখ চলে যাবে

করবে না চালাকি

তুমি হীনা আমার বয়স বাড়ছে, বাড়তে থাকুক

আমাদের বদলে গল্প করবে 

মেলায় বসে দুই আলাপি।


পাথর ঘুমালে ঝর্ণা জানে

গাছ ঘুমালে পাখি

প্রতিদিন ভোরে আমি সূর্য হাতে রাখি

ব্যাঙ এলে বর্ষা ডাকে

নৌকা ডাকে মাঝি

তোমার জন্য আমি আজো

প্রতিটা বৈশাখ নব নব সাজি।


তোমার ঠোঁটের রঙ কাজল দেয়া আঁখি

বৈশাখ এলেই আমি মেলায় খুঁজতে থাকি

এবারও যাচ্ছে বৈশাখ আমায় বলে যায়নি কিছু

তুমি না আসলেও ৱ্যালি হবে, পালিত হবে বৈশাখ, প্রিয়তমাষু।


কবিতা : প্রিয়তমাষু

লেখক : অপূর্ব দাস

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...